Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সিনেমা থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা জানালেন তাপসী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

সিনেমা থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা জানালেন তাপসী

বিজ্ঞাপন

বলিউডে সিনেমায় কাজের সুযোগ নিয়ে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় শিল্পীদের। তবে তাপসী পান্নুর ক্যারিয়ারে এমন একটি ঘটনা ঘটেছিল, যার কারণ শুনে অবাক হয়েছিলেন অভিনেত্রী নিজেই।

একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের জন্য নিজের শিডিউলও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাকে জানানো হয়, সিনেমাটিতে আর রাখা হচ্ছে না।

বিষয়টি আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন বাদ পড়ার কারণ হিসেবে তাকে বলা হয়, ছবির মূল নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তাপসী। অভিনেত্রী বলেন, একবার তাকে সরাসরি জানানো হয়েছিল, নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না।

তবে ঠিক কী কারণে তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অন্য একটি সিনেমার প্রসঙ্গও তুলে ধরেন তাপসী। সেখানে তার সঙ্গে কাজের বিষয়টি চূড়ান্ত হওয়ার পাশাপাশি শুটিংয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল।

কিন্তু পরবর্তী সময়ে ছবির মূল অভিনেতা নিজেই তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাপসীর ধারণা, এর পেছনে হয়তো ওই অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তাহীনতা কাজ করেছিল, কিংবা তিনি তার পরিচিত কাউকে সিনেমায় নিতে চেয়েছিলেন।

বলিউডে শিল্পীদের একটি নির্দিষ্ট ছকে আটকে রাখার প্রবণতা নিয়েও কথা বলেন তাপসী। তার মতে, গ্ল্যামারাস চরিত্র কিংবা সামাজিক বিষয়ভিত্তিক সিনেমার জন্য অনেক সময় আলাদা করে অভিনেতাদের তালিকা তৈরি করা হয়।

কিন্তু এমন নির্দিষ্ট কোনো ছকের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না তিনি। গল্প বা চরিত্রে নতুনত্ব না থাকলে তাই কাজ ফিরিয়ে দিতেও দ্বিধা করেন না।

‘পিঙ্ক’, ‘থাপ্পড়’ ও ‘হাসীন দিলরুবা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তাপসী পান্নু। পর্দায় চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই বৈচিত্র্যকে গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।

তবে ক্যারিয়ারের পেছনের এমন কিছু অভিজ্ঞতা যে তার পথচলাকে অস্বস্তিকর করে তুলেছিল, সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই বিষয়টিই তুলে ধরেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার