Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ফিরছেন না বুবলি, তিনি বাদেই চলবে ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

ফিরছেন না বুবলি, তিনি বাদেই চলবে ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং

বিজ্ঞাপন

মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িকভাবে শুটিং থেকে দূরে থাকা চিত্রনায়িকা শবনম বুবলীকে ছাড়াই শুরু হয়েছে পরিচালক জাহিদ হোসেনের নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’-এর কাজ। শুরুতে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে শুটিংয়ে ফেরার কথা থাকলেও তা আর হচ্ছে না।

নির্মাতা জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, বুবলীকে ছাড়াই বর্তমানে সিনেমাটির কাজ এগিয়ে চলছে এবং ইতোমধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্যধারণ করা হয়েছে।

আগামী মাসে দুর্গাপূজার শুটিংয়ের পরিকল্পনা রয়েছে, যেখানে বুবলী সরাসরি উপস্থিত না থাকলেও তার বান্ধবী চরিত্রের দৃশ্য এবং পূজার পরিবেশগত শটগুলো গুছিয়ে রাখা হবে।

আগামী বছরের জানুয়ারি মাসে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের শুটিংয়ের মধ্য দিয়ে তিনি পুনরায় ক্যামেরার সামনে ফিরবেন।

পুরাতন ঢাকার স্বকীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডের ফ্রেমে বন্দি করা হচ্ছে এই সিনেমায়। মহরম, ঐতিহ্যবাহী ইফতার বাজার, ঈদ মিছিল, কোরবানি ঈদের দৃশ্য এবং ঐতিহ্যবাহী গান ছবিটির মূল আকর্ষণ হিসেবে থাকছে।

এতে আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়া ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশিদ অপু, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী ও দিলারা জামান প্রমুখ।

সিনেমাটির মাত্র ২০ থেকে ২৫ শতাংশ কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, টানা শুটিংয়ের মাধ্যমে বাকি অংশ দ্রুত শেষ করা হবে। সব ঠিক থাকলে ২০২৭ সালের কোরবানি ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে যাওয়ার বিশেষ পরিকল্পনা রয়েছে নির্মাতার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার