Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আলোচনায় তমার ছবির ক্যাপশন, কি এমন লিখলেন অভিনেত্রী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

আলোচনায় তমার ছবির ক্যাপশন, কি এমন লিখলেন অভিনেত্রী?

বিজ্ঞাপন

চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাফল্যের পাশাপাশি অভিনব এক চমক নিয়ে কর্পোরেট দুনিয়ায় পা রেখেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

ক্যারিয়ারের এমন বর্ণাঢ্য ও ব্যস্ত সময়েও তিনি নিজের অনুরাগীদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করা তার কিছু ছবি ও আবেগঘন ক্যাপশন নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ছবিগুলোতে তমাকে একদম সতেজ ও আকর্ষণীয় লুকে দেখা গেছে। কালোরঙের ওপর বর্ণিল ও দৃষ্টিনন্দন ফ্লোরাল প্রিন্টের পোশাকে যেন তার রূপ আরও বেড়ে গেছে।

কপালে ছোট্ট কালো টিপ, কানে মানানসই দুল আর ঠোঁটের মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। খোলা চুলে বারান্দার চেয়ারে বসে সামনে কফির কাপ নিয়ে খোশমেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়ে ভক্তদের মন কেড়েছেন এই চিত্রনায়িকা।

ছবিগুলোর চেয়েও বেশি নেটিজেনদের নজর কেড়েছে তমার দেওয়া একটি আবেগঘন ক্যাপশন- ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

তার এই দার্শনিক ও কাব্যিক অভিব্যক্তি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্য বাক্সে উপচে পড়ে ভক্ত-অনুরাগীদের ইতিবাচক প্রতিক্রিয়া।

অনেকেই তমার এই কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’

আবার আরেকজন লিখেছেন, ‘মানুষ না, মনটাই বোকাকিংবা সরল হয়।’ সব মিলিয়ে রূপের জাদুকরি প্রকাশ আর মনের এমন অমলিন অভিব্যক্তি দিয়ে আবারও ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার