Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

হাসপাতালে ‘জাতীয় কাকা’ খ্যাত অভিনেতা রিফাত চৌধুরী, চিকিৎসার খরচ নিয়ে উদ্বিগ্ন পরিবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

হাসপাতালে ‘জাতীয় কাকা’ খ্যাত অভিনেতা রিফাত চৌধুরী, চিকিৎসার খরচ নিয়ে উদ্বিগ্ন পরিবার

বিজ্ঞাপন

আশির দশকের কবি ও বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। 

অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার ব্যয়ভার বহন নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এ অবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে সহকর্মী, বন্ধু, শিল্পী, সাহিত্যাঙ্গনের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে। 

রিফাত চৌধুরী তার অভিনয় জীবনে যাত্রা শুরু করেন নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মধ্য দিয়ে। 

আরও পড়ুন
তবে তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল—মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’। এই নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 

পরবর্তীতে ফারুকীর নির্দেশনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন তিনি। ‘মেহেরজান’ সিনেমায়ও তিনি অভিনয়ে ছিলেন। 

রিফাত চৌধুরী তার দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। 

এ ছাড়া ১৯৮৪ সালে প্রকাশিত হয় রিফাত চৌধুরীর প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’। জানা যায়, এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 

রিফাত চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’, ‘আমি একজন ভৌগোলিক’ প্রভৃতি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার