Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৭ পর্যন্ত স্থগিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৭ পর্যন্ত স্থগিত

বিজ্ঞাপন

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Red Sea International Film Festival) ষষ্ঠ আসর ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে না।

উৎসবটির ষষ্ঠ সংস্করণ ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের ঘোষণা দিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

ফাউন্ডেশন জানায়, আন্তর্জাতিক পরিসরের এই আয়োজনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত সময় ও পরিবেশ নিশ্চিত করতেই উৎসবটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

উৎসবটি ২০২৬ সালের ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন করে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজন করা হলেও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

তবে উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি চলবে। এছাড়া নভেম্বর ২০২৬ থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্রশিল্প সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার