Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বলিউডের যে গানটি ২০০ বার গাইতে হয়েছিল অরিজিতকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

বলিউডের যে গানটি ২০০ বার গাইতে হয়েছিল অরিজিতকে

বিজ্ঞাপন

প্লেব্যাক থেকে বিরতিতে থাকলেও অরিজিৎ সিংয়ের গানের জাদুকরি মোহ কমেনি একটুও। পরিচালক নিতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর জন্য গাওয়া তার নতুন গান ‘জয় জয় রাম’ ইতোমধ্যেই ভক্তদের মন কেড়েছে। 

আর এ গানটি নিয়ে সম্প্রতি এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যেখানে জানা গেছে গানটি রেকর্ড করতে অরিজিৎকে প্রায় ২০০টি টেক দিতে হয়েছিল। 

রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ ছবিটি ঘোষণার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছে এবং তার ওপর অরিজিৎ সিংয়ের এই নতুন গান ছবির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, গানের রেকর্ডিংয়ের সময় অরিজিৎ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি বারবার গানটি গেয়ে চলছিলেন। গান গাওয়ার সময় অরিজিৎ এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি প্রায় ২০০টি টেক দেন এবং গানের প্রতিটি লাইনে নতুন আবেগ খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। অনুভূতিতে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে তিনি থামতেই চাইছিলেন না এবং সব টেকনিক্যাল বিষয় ভুলে তিনি শুধু গানের আবেগের মধ্যেই নিজেকে সম্পূর্ণ সোপে দিয়েছিলেন।

আরও পড়ুন
অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘জয় জয় রাম’ গানটিতে রাম ও সীতার বিয়ের সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে, যেখানে ভিডিওতে দেখা যায় রাম-সীতা রথে চড়ে অযোধ্যা ঘুরে বেড়াচ্ছেন আর সাধারণ মানুষ তাদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নিচ্ছে। 

এ আর রহমানের সুর করা এই গানটি মূলত জনপ্রিয় ভক্তিমূলক গান ‘জয় সিয়া রাম’-এরই একটি নতুন রূপ এবং গানটির কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। 

এদিকে গণেশ চতুর্থী উপলক্ষে নির্মাতারা ছবিটির একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে রণবীর কাপুরকে রাম এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাচ্ছে। রাম ও সীতার এই পবিত্র ও সুন্দর বন্ধনকে ফুটিয়ে তুলতে দেখা গেছে পোস্টারে, যেখানে রণবীর পরম যত্নে সাই পল্লবীর চুলে একটি ফুল গুঁজে দিচ্ছেন। 

দুটি ভাগে মুক্তি পেতে চলা এই বহু প্রতীক্ষিত সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ০৬ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব আগামী বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ছবিটিতে রণবীর ও সাই পল্লবী ছাড়াও সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়ের মতো জনপ্রিয় তারকারাও অভিনয় করেছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার