Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মারা গেছেন ছোটবেলার ‘শাবনাজ-মৌসুমী’?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

মারা গেছেন ছোটবেলার ‘শাবনাজ-মৌসুমী’?

বিজ্ঞাপন

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ ছিলেন শিশুশিল্পী ‘বেবি সীমা’। সেকালের রুপালি পর্দায় নায়ক-নায়িকাদের শৈশব বা গল্পের গুরুত্বপূর্ণ মোড়গুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার অভিনয়ের ছিল অসাধারণ।

নব্বই দশকে শাবনাজ, মৌসুমীসহ সেসময়ের প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের ছোটবেলার চরিত্রে নিয়মিত অভিনয় করতেন সীমা। শহুরে ধনী পরিবারের সন্তান কিংবা সাধারণ গ্রামীণ দরিদ্র ঘরের চরিত্র- সবখানেই ছিল তার সাবলীল উপস্থিতি। পাশাপাশি ফোক-ফ্যান্টাসি ঘরানার সিনেমাতেও তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল।

তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র:

‘প্রেমগীত’ (লিমার ছোটবেলার চরিত্রে)

‘প্রেমের সমাধি’ (শাবনাজের ছোটবেলার চরিত্রে)

‘রূপের রাণী গানের রাজা’

চলচ্চিত্রাঙ্গন থেকে দীর্ঘকাল ধরে দূরে সরে আছেন বেবি সীমা। বর্তমানে তিনি পুরান ঢাকায় স্বামী ও সংসার নিয়ে বেশ গোছানো ও শান্তিপূর্ণ জীবনযাপন করছেন।

ক্যামেরার লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও নব্বই দশকের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি এখনো একটি চেনা ও নস্টালজিক নাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি সীমাকে নিয়ে একটি মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তবে এই ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, বেবি সীমা সম্পূর্ণ সুস্থ আছেন। এ বিষয়ে তার বলেন, ‘বর্তমানে সীমা ম্যাডাম স্বামী-সংসার নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন। আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ আছেন, ভালো আছেন। মিথ্যা গুজব ছড়াবেন না প্লিজ।’

চলচ্চিত্র শিল্পী সমিতির এই কর্মকর্তার পক্ষ থেকে ভক্ত ও সাধারণ মানুষকে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার