Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ভারতীয় তারকা ক্রিকেটারকে নিয়ে প্রেমিকার বিস্ফোরক মন্তব্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

ভারতীয় তারকা ক্রিকেটারকে নিয়ে প্রেমিকার বিস্ফোরক মন্তব্য

বিজ্ঞাপন

ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে ব্রিটিশ-ভারতীয় মডেল সোফিয়া হায়াত। অতীতে তাদের মধ্যকার প্রেম এবং বিচ্ছেদের খবর নিয়ে কম চর্চা হয়নি।

তবে এবার সমস্ত গণ্ডি পেরিয়ে সরাসরি ভারতীয় এই ক্রিকেট তারকাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। তার এই বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

সম্প্রতি ‘স্ট্রেইট টক কোয়ের উইজডম’ নামে একটি পডকাস্টে অংশ নিয়ে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে সোফিয়া জানান, ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না; ম্যানেজারের পরামর্শেই মূলত তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সময় জনপ্রিয়তা পেতে নিজের বয়স নিয়ে মিথ্যা বলার কথাও অকপটে স্বীকার করেন ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী।

কথা প্রসঙ্গে ভারতীয় তারকা ব্যাটারকে টেনে এনে সোফিয়া দাবি করেন, ‘রোহিত শর্মার সঙ্গে তার সম্পর্ক ছিল।’

রোহিতকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটার (গট) হিসেবে প্রশংসা করে তিনি বলেন, ‘আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ও বিছানায় একদমই ভালো ছিল না।’

রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের বিষয়ে সোফিয়া অবশ্য এই প্রথম মুখ খুললেন না। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছিলেন, ২০১২ সালে তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত হয় এবং ২০১৩ সাল পর্যন্ত তা চলেছিল।

তবে তাদের সেই সম্পর্ক বিচ্ছেদে রূপ নেওয়ার কারণ হিসেবে সোফিয়া জানিয়েছিলেন, মিডিয়ার সামনে রোহিত তাঁকে প্রেমিকা হিসেবে স্বীকার না করে স্রেফ একজন ফ্যান হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করে তিনি রোহিতকে সমস্ত প্ল্যাটফর্ম থেকে ব্লক করে সম্পর্ক শেষ করেন।

ব্রিটিশ মডেলের এমন লাগাতার ও বিতর্কিত দাবি নিয়ে রোহিত শর্মা কোনোদিনই প্রকাশ্যে মন্তব্য করেননি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে রোহিত শর্মা ২০১৫ সালে দীর্ঘদিনের বান্ধবী ও ক্রীড়া ম্যানেজার রীতিকা সজদেকে বিয়ে করেন। ২০১৮ সালে তাদের সংসারে প্রথম সন্তান কন্যা সামাইরার জন্ম হয় এবং ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার