Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ব্যথানাশক ওষুধ খেয়ে অভিনেত্রীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

ব্যথানাশক ওষুধ খেয়ে অভিনেত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

মার্কিন জনপ্রিয় অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

গত ১৬ আগস্ট দক্ষিণ ক্যারোলাইনার একটি অ্যাপার্টমেন্টে ৩৭তম জন্মদিনের ঠিক আগমুহূর্তে ৩৬ বছর বয়সে মারা যান এই তারকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার এই মর্মান্তিক পরিণতি হয়েছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, দক্ষিণ ক্যারোলাইনায় যাওয়ার আগে লস অ্যাঞ্জেলেসে এক পরিচিত মাদক বিক্রেতার সঙ্গে দেখা করেছিলেন প্যানেটিয়ার।

ধারণা করা হচ্ছে, সাধারণ কোনো ব্যথানাশক ওষুধ মনে করে তিনি যে বড়িটি সেবন করেছিলেন, তাতে হেরোইনের চেয়ে প্রায় ৫০ গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক মাদক ‘ফেনটানিল’ মেশানো ছিল।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসতে প্রায় ১২ সপ্তাহ (৮৪ দিন) সময় লাগলেও পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিইএ) এটিকে অতিরিক্ত মাদকের মাত্রা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।

এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে থাকা মূল সরবরাহকারীকে খুঁজে বের করতে বর্তমানে লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যারোলাইনার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) যৌথভাবে জোরেশোরে তদন্ত চালাচ্ছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের অংশ হিসেবে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে- ঘটনার সময় বিমানে এবং দক্ষিণ ক্যারোলাইনার বাসায় তার সঙ্গে থাকা সাবেক প্রেমিক ব্রায়ান হিকারসনকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার