Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

হঠাৎ কি হলো দীপা খন্দকারের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

হঠাৎ কি হলো দীপা খন্দকারের

বিজ্ঞাপন

গ্ল্যামারাস খোলস ছেড়ে একেবারে রুক্ষ, মলিন ও সাদামাটা রূপে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এলোমেলো চুল আর পুরনো শাড়িতে তাকে প্রথম দেখায় চেনার উপায় নেই। মহিন খানের রচনা ও পরিচালনায় নতুন মিনিসিরিজ ‘কর্মফল’-এর জন্যই তার এই ব্যতিক্রমী রূপান্তর।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই রূপের একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয়। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই পোস্টের মাধ্যমে দীপা জানান, সিরিজটি প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় মুক্তি পাচ্ছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে প্রথম পর্ব প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।

‘কর্মফল’ নাটকে দীপা খন্দকারের পাশাপাশি আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ মহাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ অনেকে। ভিন্নধর্মী গল্প ও তারকাবহুল এই কাজটি দর্শকদের মন জয় করতে শুরু করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার