বিজ্ঞাপন
বিয়ে করেছেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
বিজ্ঞাপন
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা ও উদ্যোক্তা। সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন পায়েল নিজেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইসরাত পায়েল। লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন তিনি।
নব-দম্পত্তির জন্য ভক্ত অনুরাগিসহ সবার কাছে দোয়াও চান পায়েল। ফেসবুক পোস্টে পায়েল উল্লেখ করেন, গত ৫ জুন পারিবারিকভাবে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্বীয় স্বজনদের উপস্থিতিতে পারিবারিক পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবর দিয়ে ইসরাত পায়েল বলেন, এখনকার যুগে সুখের সঙ্গে টিকে থাকা খুবই জরুরি। দোয়া করবেন, যাতে স্বামীর সঙ্গে দুখে একসঙ্গে থাকতে পারি। নিজের স্বামী সম্পর্কে বলেন, আল আমিন অত্যন্ত বড় ও ভালো মনের মানুষ। তিনি সৎ ভাবে ব্যবসা করে যুক্তরাজ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলেও জানান পায়েল।
ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনা জগতের পরিচিত মুখ। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। দেশের অধিাংশ চ্যানেলেই উপস্থাপনায় নিয়মিত মুখ ছিলেন পায়েল। তবে একাধিকবার সিনেমার প্রস্তাব পেলেও উপস্থাপনাকেই বেছে নেন তিনি। উপস্থাপনার পাশাপাশি পড়াশুনা চালিয়ে যান গ্লামারার্স বিউটি কুইন ইসরাত পায়েল। এসময় অল্প বয়সে নিজে উদ্যোক্তা হন পায়েল।