Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

রুনা লায়লার মৃত্যুর গুজব, ক্ষুব্ধ গায়িকার একমাত্র মেয়ে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

রুনা লায়লার মৃত্যুর গুজব, ক্ষুব্ধ গায়িকার একমাত্র মেয়ে

বিজ্ঞাপন

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তারকাদের মিথ্যা মৃত্যুর গুঞ্জন কিংবা অসুস্থতার খবর দেয়া হয়। কিছু পেজ আর ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভিউয়ের আশায় এসব মিথ্যা নিউজ ছড়ায়। আর এআই-এর যুগে এমন চটকদার ছবির সঙ্গে হেডলাইন দেয় তারা এতে করে বিপাকে পড়তে হয় অনেক পরিবারকে। এবার উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার এমন একটা ভিডিও নিয়ে চটেছে তার মেয়ে তানি লায়লা। 

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন একটি খবর ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ রুনা লায়লার একমাত্র মেয়ে তানি। ফেসবুকে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের একটি পোস্ট করে তানি জানান, তার মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবির কোনো সত্যতা নেই। এগুলো এআইয়ের মাধ্যমে তৈরি।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর ঘটনায় তিনি বিরক্ত ও অতিষ্ঠ বলে জানিয়েছেন। তানির জানান, ব্যক্তিগতভাবে তিনি এসব কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একই সঙ্গে রুনা লায়লা ভক্তদের এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।

তানি পোস্টে বলেন, ছয় দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত থেকে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন রুনা লায়লা। সেই কিংবদন্তি শিল্পীকে নিয়েই যখন মৃত্যুর মতো স্পর্শকাতর মিথ্যা খবর ছড়ানো হয়, তখন তা পরিবারের জন্য অসম্মানজনক বলেই মনে করছেন তাঁর মেয়ে।

তানি পোস্টে লিখেছেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’ গণমাধ্যমের প্রতিও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তানি। তার অনুরোধ, রুনা লায়লাকে নিয়ে কোনো খবর প্রকাশ বা প্রচারের আগে যেন তথ্য যাচাই করা হয় এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার