Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারকারাও, দেখুন কাকে কেমন লাগছে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারকারাও, দেখুন কাকে কেমন লাগছে

বিজ্ঞাপন

প্রযুক্তির বিবর্তন এবং সময়ের সাথে সাথে ফ্যাশনের ধারা বদলালেও নস্টালজিয়ার আবহ চিরন্তন। সম্প্রতি এই চিরচেনা অতীতকে একেবারেই নতুন আঙ্গিকে পর্দায় ফিরিয়ে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

নেটিজেনরা এআই-এর মাধ্যমে নিজেদের বর্তমান ছবি রূপান্তর করে দেখে নিচ্ছেন চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে তাদের কেমন দেখাত। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই রেট্রো জোয়ারে গা ভাসিয়েছেন বিনোদন জগতের তারকাদের অনেকেই।

চিত্রনায়িকা তমা মির্জা

এআই মেকওভারের মাধ্যমে আশির দশকের ফ্রেমে নিজের ছবি তৈরি করে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি সংক্ষেপে লেখেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

তমা মির্জা

ছোট পর্দার তারকা তৌসিফ মাহবুব

আশির দশকের রাজকীয় ধাঁচে নিজেকে সাজিয়ে একটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নস্টালজিক আমেজ তৈরি করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

তৌসিফ মাহবুব

ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র আয়োজনে আশির দশকের ডিজিটাল নস্টালজিয়ায় যুক্ত হয়েছেন দুই জনপ্রিয় অভিনেত্রী।

সাফা কবীর

নিজের আশির দশকের লুক প্রকাশ করে লেখেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

সাফা কবীর

তাসনিয়া ফারিণ

রেট্রো লুকের ছবিটি দেখে কিছুটা স্মৃতিকাতর কণ্ঠে নিজের অনুভূতির কথা জানিয়ে ক্যাপশনে সংক্ষেপে লিখেন, ‘ভালোই হতো।’

তাসনিয়া ফারিণ

সংগীতশিল্পী পড়শী

৪০ বছর আগের সেই পুরনো ক্যানভাসে নিজের রূপ আবিষ্কার করে রোমাঞ্চিত কণ্ঠশিল্পী পড়শীও। আশির দশকের ফ্রেমে বন্দি নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার