Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বাঁধনের ওপর হামলার ৪ কারণ জানালেন দীপ্তি চৌধুরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

বাঁধনের ওপর হামলার ৪ কারণ জানালেন দীপ্তি চৌধুরী

বিজ্ঞাপন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) এক ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়েন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে মারধর ও ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন এই অভিনেত্রী। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীপ্তি এ মন্তব্য করেন। সঙ্গে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণও চিহ্নিত করেন আলোচিত এই উপস্থাপক। 

ফেসবুক স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী লেখেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ-একটি গণঅভ্যুত্থানে তার একটি স্টেন্ড পয়েন্ট ছিল, যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’ 

আরও পড়ুন
এই অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দীপ্তি চৌধুরী বলেন, বর্তমানে যারা সরকারে তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু জুলাই জঙ্গী গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে। 

এ ছাড়া আন্দোলনের সময় সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে বাহবা দেয়া হলেও পরবর্তীতে সহযোদ্ধা হিসেবে তাদের আগলে রাখা হয় না বলে আক্ষেপ ঝরে তার কণ্ঠে। 

পোস্টের শেষাংশে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দীপ্তি চৌধুরী লেখেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’ 

উল্লেখ্য, ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে। ০৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার