বিজ্ঞাপন
বিচ্ছেদ হয়ে গেছে সৃজিত-মিথিলার? যা বললেন নির্মাতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
বিজ্ঞাপন
বিয়ের পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন যেন পিছু ছাড়ছে না ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। সময়ের সঙ্গে সঙ্গে এই গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে।
এই বিষয়ে মিথিলা বরাবরই নীরব থেকেছেন, তবে এবার খোদ সৃজিত নিজের একাকীত্ব ও সঙ্গীর অভাবের কথা প্রকাশ্যে স্বীকার করায় নতুন করে চর্চা শুরু হয়েছে- তাহলে কি সত্যিই ভেঙে গেল তাদের সংসার?
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও নিঃসঙ্গতা নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। উপস্থাপিকার ‘তুমি কি একাকীত্ব বোধ করো?’ - প্রশ্নের জবাবে এই নির্মাতা সরাসরি বলেন, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’
তবে এই একাকীত্ব বা নিঃসঙ্গতা দূর করার উপায়ও খুঁজে নিয়েছেন ‘দশম অবতার’-এর পরিচালক। খেলাধুলা, আড্ডা আর কাজের মাধ্যমেই নিজের মনকে ব্যস্ত রাখেন তিনি। তার ভাষ্যমতে, গান, ক্রিকেট, বন্ধুদের সঙ্গে আড্ডা আর কাজই তখন তার পৃথিবীকে আলোকময় করে তোলে।
বিবাহিত হওয়া সত্ত্বেও সৃজিতের মুখে সঙ্গীর অভাবের কথা শুনে বিচ্ছেদের আগুনে যেন নতুন করে ঘি পড়েছে। শুধু তা-ই নয়, সাক্ষাৎকারে প্রাক্তনদের সঙ্গে তার বর্তমান ঘনিষ্ঠতা এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সম্পর্কের ইঙ্গিত নেটিজেন ও অনুরাগী মহলকে আরও বেশি সন্দিহান করে তুলেছে। যদিও মিথিলার সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ নিয়ে সৃজিত নিজে সরাসরি স্পষ্ট কিছু জানাননি।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর পর ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ওপার বাংলার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।