Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, কীভাবে দেখা হলো দুই তারকার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, কীভাবে দেখা হলো দুই তারকার?

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার।

হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার সেই মুহূর্ত প্রকাশ্যে আসতেই ভক্তদের কৌতূহল, কীভাবে একসঙ্গে হলেন বাংলাদেশ ক্রিকেট ও চলচ্চিত্রাঙ্গনের এই দুই জনপ্রিয় মুখ। ঘটনার সূত্রপাত সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায়। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে বারবিকিউ পার্টিতে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসকিনের সঙ্গে কাটানো সেই সময়ের কথা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে BBQ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর আরও লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করে শাবনূর লেখেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার