Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

তাকে আকুতি করেছি, আমার দ্বারা এসব হবে না: ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

তাকে আকুতি করেছি, আমার দ্বারা এসব হবে না: ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর

বিজ্ঞাপন

নিমিষা সাজায়ানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ববীতা সিংহ রিপোর্টিং’ চারিদিকে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এই সিনেমায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ববীতা সিংহের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের ফিটনেসে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে নিমিষাকে। চরিত্রটির নিখুঁত বাস্তবায়নে তাকে ৫৮ কেজি থেকে ওজন বাড়িয়ে করতে হয়েছিল ৭২ কেজি।

তবে ১৪ কেজি ওজন বাড়ানোর এই কঠিন জার্নিটি নিমিশার জন্য একদমই সহজ ছিল না। ওজন বাড়ানোর প্রক্রিয়ায় প্রথম ১০ দিন তার জন্য ছিল সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। পর্যাপ্ত ঘুমের অভাব, খিটখিটে মেজাজ, চরম ক্লান্তি এবং হতাশায় একসময় মনে হয়েছিল এই কাজ হয়তো তার পক্ষে আর সম্ভবই নয়।

ধকল সহ্য করতে না পেরে অনেক সময় হাল ছেড়ে প্রশিক্ষক অলী শিফাসের সামনে বসে কেঁদে ফেলতেন এই অভিনেত্রী। বারবার বলতেন, আর পেরে উঠছেন না। কিন্তু অলী শিফাস তার ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে গেছেন। প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিমিশা জানান, অলী তার ওপর বিশ্বাস না রাখলে এবং পাশে না থাকলে তিনি হয়তো পথেই হাল ছেড়ে দিতেন।

ইনস্টাগ্রামে নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিমিশা লিখেছেন, এখন পেছন ফিরে তাকালে তিনি বোঝেন- এই পুরো যাত্রার উদ্দেশ্য কেবল ওজন পরিবর্তন ছিল না। এটি ছিল ধৈর্য ধরা, প্রক্রিয়ার ওপর ভরসা রাখা এবং পাশে সঠিক মানুষকে পাওয়ার এক দুর্দান্ত শিক্ষা।

অম্বিকা পণ্ডিত পরিচালিত ‘ববীতা সিংহ রিপোর্টিং’ সিনেমাটিতে নিমিষা সাজায়ানের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরুণ সোবতী ও রাজেশ কুমার। সিনেমাটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও’-তে দেখা যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার