বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশি অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাত সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ (Got Married) লাইফ ইভেন্ট যুক্ত করায় তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। তবে পোস্টে বর বা বিয়ের কোনো ছবি শেয়ার না করায় ভক্তদের মনে ধোঁয়াশা রয়ে গেছে।
এই বিষয়ে মিষ্টি জান্নাত বা তার টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে তিনি কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন, নাকি এটি কোনো নাটক, সিনেমা বা প্রচারণার অংশ- তা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হচ্ছে।
মিষ্টি জান্নাত মূলত অভিনয়ের পাশাপাশি একজন পেশাদার ডেন্টিস্ট। বর্তমানে তিনি নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছেন এবং নিয়মিত রোগী দেখছেন। এছাড়া ব্যবসায়িক কাজের সূত্রে প্রায়ই বিভিন্ন দেশে যাতায়াত করছেন। নাটকে অনিয়মিত হলেও বেছে বেছে কিছু কাজ ও ওয়েব কন্টেন্টে অংশ নিচ্ছেন।