Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’, প্রশ্ন ফারিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৫ এএম

‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’, প্রশ্ন ফারিয়ার

বিজ্ঞাপন

প্রেমের নাটক বন্ধ হলে কী হবে? পরকীয়া, চুরি-ডাকাতি কিংবা ‘এক স্বামীর চার স্ত্রী’—এমন গল্পেই কি এবার বিনোদন খুঁজতে হবে? আইনি নোটিশের খবর প্রকাশ্যে আসতেই এমনই ব্যঙ্গের ঝড় তুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর পোস্টের শেষে তার প্রশ্ন—‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

নোটিশের খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন শবনম ফারিয়া। ব্যঙ্গ করে লেখেন—‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই।’

এরপর একের পর এক কটাক্ষ ছুড়ে দেন অভিনেত্রী। বলেন, প্রেমের গল্প না হলে এখন থেকে পরকীয়ার নাটক হতে পারে। এমনকি ‘এক স্বামীর চার স্ত্রী’—এমন গল্পেও সবাই মিলে ঘুরবে, খাবে, টিকটক করবে—এমন ব্যঙ্গ করেন তিনি।

শুধু প্রেম নয়, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই নিয়েও নাটক বানানোর পরামর্শ দেন ফারিয়া। এমনকি মেয়েদের অভিনয় বাদ দিয়ে ঘর-সংসারে ব্যস্ত থাকার বিষয়টিও ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন তিনি।

অন্যদিকে আইনি নোটিশে দাবি করা হয়েছে, বর্তমান নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত প্রেম ও রোমান্টিক বিষয়বস্তুর কারণে তরুণরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে। তাই প্রেমভিত্তিক কনটেন্টের বদলে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক কনটেন্ট নির্মাণের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ১০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে।

আইনি নোটিশ নিয়ে সরাসরি অবস্থান না জানালেও ব্যঙ্গাত্মক পোস্টে নিজের ক্ষোভ স্পষ্ট করেছেন শবনম ফারিয়া। তার একের পর এক কটাক্ষে এখন প্রশ্ন—প্রেমের গল্প বন্ধের দাবির বিরুদ্ধে ফারিয়ার এই প্রতিবাদ কি শুধু রসিকতা, নাকি বিনোদন জগতের স্বাধীনতা নিয়েই বড় বার্তা?

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার