Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

পরকীয়ায় রাজি না হওয়ায় অভিনেত্রী অপহরণ করেছিলেন অমিতাভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

পরকীয়ায় রাজি না হওয়ায় অভিনেত্রী অপহরণ করেছিলেন অমিতাভ

বিজ্ঞাপন

বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও পারভিন ববি পর্দা কাঁপিয়েছেন ‘দিওয়ার’ কিংবা ‘কালা পাথর’-এর মতো বিখ্যাত সিনেমায়। তবে সেই অনস্ক্রিন রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনে তাদের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল চারদিকে।

কিন্তু সেই চর্চাকে ইতিবাচকভাবে নেননি পারভিন ববি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি বচ্চনের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন।

একপর্যায়ে এই দূরত্ব রূপ নেয় চরম তিক্ততা ও বিস্ফোরক অভিযোগে। এক সাক্ষাৎকারে অমিতাভকে ‘আন্তর্জাতিক গ্যাংস্টার’ আখ্যা দিয়ে পারভিন দাবি করেন, অভিনেতা তাকে অপহরণ করে এক দ্বীপে আটকে রেখেছিলেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে কানের নিচে একটি চিপ বসিয়ে দিয়েছিলেন। সহশিল্পীর এমন চাঞ্চল্যকর অভিযোগে স্তম্ভিত হয়ে পড়েছিল পুরো বলিউডপাড়া।

তবে এই অভিযোগের নেপথ্যে ছিল এক করুণ সত্য। পরবর্তীতে জানা যায়, পারভিন ববি সিজোফ্রেনিয়া নামের একটি জটিল মানসিক রোগে ভুগছিলেন, যা তাকে বাস্তবতাবিচ্ছিন্ন করে ফেলেছিল।

অমিতাভ বচ্চন নিজে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, রোগটির কারণে পারভিন মারাত্মক বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও অহেতুক ভীতিতে ভুগতেন।

পারভিনের এই মানসিক ভারসাম্যহীনতা ও একাকীত্বের প্রভাব পড়েছিল তার সাবেক প্রেমিক ও অভিনেতা কবীর বেদীর ওপরও।

২০০৪ সালে এক হোটেলে দেখা হলে পারভিন বিষণ্ণ মন নিয়ে কবীরকে বলেছিলেন, ‘সবাই আমাকে পাগল মনে করে, তুমিও তাদেরই একজন।’

মানসিক ব্যাধি কীভাবে একজন প্রতিষ্ঠিত তারকার জীবন ও সম্পর্কগুলোকে তছনছ করে দিয়েছিল, এই ঘটনাটি তারই এক বিষাদময় দলিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার