Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

৫৪ বছর বয়সে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:২৬ এএম

৫৪ বছর বয়সে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

বিজ্ঞাপন

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিগুলোতে হুমায়রাকে স্বামীর সঙ্গে দেখা গেলেও তার স্বামীর মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। একই পোস্টে জীবনের নতুন অধ্যায় নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন অভিনেত্রী।

হুমায়রা বানু লেখেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তা তার জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রাখেন। সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থা রাখার কথাও জানান তিনি।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর হুমায়রার ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তবে বিয়ের পরও স্বামীর পরিচয় বা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি হুমায়রা বানু। ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করলেও আপাতত বিষয়টি ব্যক্তিগতই রাখতে চাইছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার