বিজ্ঞাপন
মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর তথ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
বিজ্ঞাপন
আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমের একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, ২০১৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের রাষ্ট্রদূতেরা তাকে সম্মানের সঙ্গে আচরণ করেছেন। একই সঙ্গে এক ‘ক্ষমতাধর ব্যক্তির’ সঙ্গে বিয়ের সম্পর্কের কথাও উল্লেখ করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব চাঞ্চল্যকর তথ্য জানান।
স্ট্যাটাসে মেঘনা আলমের ভাষ্য, ওই সম্পর্ক থেকে তিনি নিজেই বেরিয়ে এসেছিলেন। তবে এরপর প্রতিহিংসার কারণে তাকে ডুবাতে গিয়ে ওই ব্যক্তি নিজেই ক্ষমতা হারিয়েছেন বলে দাবি করেন তিনি।
মেঘনা আলম লিখেছেন, ‘সারাজীবন বিশ্বের তাবত শক্তিশালী দেশের রাষ্ট্রদূতরা সম্মানের সঙ্গে ট্রিট করেছে সেই ২০১৫ থেকে! তার মাঝে অন্যতম ক্ষমতাধর একজনের সঙ্গে বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়িয়েছিল, যাকে নিজে ছেড়ে এসেছি। প্রতিহিংসা করে আমাকে ডুবাতে গিয়ে নিজেই ক্ষমতা হারিয়েছে সে।’
তবে ওই ‘ক্ষমতাধর ব্যক্তি’র নাম স্ট্যাটাসে উল্লেখ করেননি মেঘনা আলম। ফলে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।