Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ভাই আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

ভাই আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

বিজ্ঞাপন

আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম বলেছেন, ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!।’

রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

মেঘনা আলম স্ট্যাটাসে লেখেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!’

তবে কোন পরিস্থিতিতে বা কাদের উদ্দেশে তিনি এ বক্তব্য দিয়েছেন, তা স্ট্যাটাসে উল্লেখ করেননি।

এদিকে তার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

এদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সেই সৌদি রাষ্ট্রদূত। এই ঘটনায় গত ১০ এপ্রিল আলোচিত এই মডেলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার