Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

হোয়াটসঅ্যাপ নম্বর ও আইডি কার্ড চেয়ে মেঘনা আলমের স্ট্যাটাস ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

হোয়াটসঅ্যাপ নম্বর ও আইডি কার্ড চেয়ে মেঘনা আলমের স্ট্যাটাস ভাইরাল

বিজ্ঞাপন

আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তার হয়ে কাজ করতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেঘনা আলম ম্যাডামের হয়ে যারা কাজ করতে চান, ইনবক্সে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর ও আইডি কার্ড/ভিজিটিং কার্ডের ছবি পাঠান।’

স্ট্যাটাসে তিনি তার হয়ে কাজ করতে আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য ইনবক্সে পাঠানোর অনুরোধ জানান।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

এদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সেই সৌদি রাষ্ট্রদূত। এই ঘটনায় গত ১০ এপ্রিল আলোচিত এই মডেলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার