Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ভয়ংকর দুর্ঘটনায় হাসপাতাল থেকে ফিরে অভিনেত্রীর আবেগঘন বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

ভয়ংকর দুর্ঘটনায় হাসপাতাল থেকে ফিরে অভিনেত্রীর আবেগঘন বার্তা

বিজ্ঞাপন

প্রায় এক মাস আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। সেখানে তাকে টানা ৯-১০ ঘণ্টার জটিল ও দীর্ঘ অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়।

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছেন মেঘলা মুক্তা। তবে সুস্থতার পথটি এখনো সহজ নয়; শারীরিক নানা জটিলতার কারণে এক কঠিন সময় পার করছেন তিনি। নিজের এই পরিস্থিতির কথা রোববার (২৩ আগস্ট) রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের জানান অভিনেত্রী।

সেখানে তিনি লেখেন, ‘হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

দুর্ঘটনায় তার চেহারায় মারাত্মক আঘাত লাগে এবং অস্ত্রোপচারের পর মুখে বেশ কিছু দাগ রয়ে গেছে, যা সম্পূর্ণ সারতে সময়ের প্রয়োজন। অনেকেই তাকে সেলাই বা মুখের দাগের কথা প্রকাশ না করার পরামর্শ দিয়েছিলেন।

আহত অভিনেত্রী

তবে সে সব পরামর্শকে একপাশে সরিয়ে মুক্তা স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনোই নিজের বাস্তবতাকে আড়াল করবেন না। জীবনের সত্যকে লালন করে দৃঢ়তার সাথে তিনি যোগ করেন,

‘আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম- আমি লড়ছি। আমি ফিরব।’

এর আগে গত ২৭ জুলাই একটি ক্ষতিগ্রস্ত ফোনের ছবি প্রকাশ করে মেঘলা মুক্তা জানিয়েছিলেন, তিনি সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকবেন এবং প্রয়োজনে সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন।

এর দুদিনের মাথায়ই মূলত তার ভয়াবহ দুর্ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে। উল্লেখ্য, ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকনন্দিত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার