Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘পোশাক নয়, ইবাদতের দিকে খেয়াল করুন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

‘পোশাক নয়, ইবাদতের দিকে খেয়াল করুন’

বিজ্ঞাপন

পোশাক নয়, ইবাদতের দিকে খেয়াল করুন, আমি চার বছর ধরে আল্লাহর পথে চলছি বলে জানিয়েছেন ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব, অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত।

তিনি বলেছেন, ‘আমি যতটুকুই বলব, প্রতিটি ধর্মকে সম্মান করা, ভালোবাসার হাত বাড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার কথাই বলব। জন্মগতভাবে কেউ খারাপ হয় না; তবে মানুষ যদি সত্যি খারাপ কিছু করে, তবে সে শয়তানের রূপ নেয়।’

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাখি সাওয়ান্ত বিবিসিকে বলেন, “আপনি কোনো মানুষকে, তা সে মুসলমান, হিন্দু কিংবা খ্রিস্টান—কাউকে খারাপ বলতে পারেন না। কোনো মানুষেরই এমন কথা বলার অধিকার নেই। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। গণতন্ত্রে আমি কোন ধর্ম বেছে নেব, সেটা একান্তই আমি ঠিক করব। আমার মা মারা যাওয়ার সময় খ্রিস্টান ছিলেন এবং আমার বাবা ছিলেন হিন্দু। কিন্তু যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেন, তিনিই আমার খোদা।”

তিনি বলেন, “আমার বাহ্যিক পোশাক দেখে আমাকে বিচার করবেন না, আমার ঈশ্বরের প্রতি সমর্পণের দিকে তাকান। আজ আমি অনুধাবন করতে পারছি যে ওমরাহ করে ফেরার পর আমার সব পাপ ধুয়ে মুছে গেছে। আমার রুজি-রোজগারের সুযোগও আমার খোদাই আমাকে তৈরি করে দিয়েছেন। আমি ওই ছেলেকে বিয়ে করেছি এবং ইসলাম গ্রহণ করেছি; এখন আমি তার মঙ্গল কামনায় প্রার্থনা করতে চাই।

যখন আপনি কাবা শরিফের সামনে যান, তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসে এবং অনুভূত হয় যে সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে।” তিনি আরও বলেন, “আমার গ্ল্যামারাস পোশাক দেখে সিদ্ধান্ত না নিয়ে আমার ইবাদতের দিকে খেয়াল করুন। আমার হাতে কোনো কৃত্রিম নখ নেই, কারণ আমি নিয়মিত নামাজ পড়ি। আমি গত চার বছর ধরে আল্লাহর পথে চলছি এবং এখনও নামাজ ও অন্যান্য ইবাদতের নিয়মকানুন শিখছি। এই পথ অনুসরণ করে আমি অন্তরে অগাধ শান্তি পাচ্ছি।”

রাখি সাওয়ান্ত বলেন, “আমি হিন্দু, খ্রিস্টান কিংবা ইসলাম—কোনো ধর্মের বিরুদ্ধেই কিছু বলব না। কারণ কাউকে খারাপ বলার অধিকার বা ক্ষমতা আমাদের কারও নেই। মানুষ বিভিন্ন ধর্ম নিয়ে নানান মন্তব্য করলেও আমি কারো বিপক্ষে কথা বলব না। আমি যতটুকুই বলব, প্রতিটি ধর্মকে সম্মান করা, ভালোবাসার হাত বাড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার কথাই বলব। জন্মগতভাবে কেউ খারাপ হয় না; তবে মানুষ যদি সত্যি খারাপ কিছু করে, তবে সে শয়তানের রূপ নেয়।”

প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত তার ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন মন্তব্য নিয়ে সবসময়ই মিডিয়ার আলোচনায় থাকেন। তিনি প্রথমে ব্যবসায়ী রিতেশ সিংকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে আদিল খান দুররানিকে বিয়ে করার সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। তবে দুটি বিয়েই বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। সাম্প্রতিক সময়ে তিনি পাকিস্তানি অভিনেতা ও পুলিশ অফিসার দোদি খানের সাথে নতুন করে সম্পর্কে জড়ানো এবং তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। পরে দোদি খানও তাকে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে ব্যাপক সমালোচনা এবং ব্যক্তিগত কিছু কারণে পরবর্তীতে দোদি খান এই বিয়ে বাতিল করে দেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার