Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অভিনেত্রী নেহার ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

অভিনেত্রী নেহার ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ১৮ বছর কাটিয়ে দিলেন নেহা শর্মা। তবু এখন পায়ের নিচের মাটি শক্ত করতে পারলেন না তিনি।

মাঝে বেশ আইনি জটিলতায় কাটাতে হয়েছে তাকে। তাই একটু বিরতিতে ছিলেন বটে। কিন্তু ফের তিনি সরব হয়েছেন সামাজিক যোগযোগমাধ্যমে। রিসেন্ট ক্লিকে বেশ হট লুকে ধরা পড়েছেন। ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। তাকে নিয়ে আবারও চলছে আলোচনা।

১৯৮৭ সালের ২১ নভেম্বর বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার। পড়েছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। পরে নিয়েছেন কত্থক নাচের প্রশিক্ষণও।

২০০৭ সালে তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার।

দীর্ঘ ক্যারিয়ারে তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, মালয়ালমসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তবে নেহা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাননি।

নেহার অভিনীত সিনেমার মধ্যে মোটামুটি আলোচিত হয়েছে ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’, ‘সলো’, ‘ব্যাড নিউজ’ ইত্যাদি।

ওয়েব সিরিজ ‘ইলিগাল’ ও ‘৩৬ ডেজ’–এ দেখা গেছে তাঁকে। সিনেমার চেয়ে বরং এই দুই সিরিজ দিয়ে কিছুটা আলোচনায় ছিলেন নেহা।

দীর্ঘ ক্যারিয়ারে সেভাবে বড় নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাননি। দেখা যায়নি কোনো শক্তিশালী চরিত্রেও। এটা নেহার পিছিয়ে পড়ার একটি কারণ।

প্রথম হিন্দি সিনেমা ইমরান হাশমির সঙ্গে। এরপর সেভাবে বড় তারকার সঙ্গেও সিনেমা করতে পারেননি নেহা।

সিনেমা হিট না হলেও আলোচনায় থাকেন নেহা। কারণ, অন্তর্জালে সরব উপস্থিতি। ইনস্টাগ্রামে তার ভক্ত অনুসারীর সংখ্যা কম নয়, প্রায়ই আবেদনময়ী রূপে হাজির হন তিনি।

নেহার বোন আয়েশা শর্মাও অভিনেত্রী। তাকে দেখা গেছে ‘সত্যমেব জয়তে’ ছবিতে। দুই বোন প্রায়ই একসঙ্গে ঘুরতে বের হন। অনেক ভক্ত-অনুসারী দুই বোনের মধ্যে কে নেহা আর কে আয়েশা, এটা নিয়ে গুলিয়ে ফেলেন।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন, ব্যর্থতা তাকে প্রভাবিত করে। চেষ্টা করছেন মনে রাখার মতো কাজ উপহার দিতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার