Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ব্যাচেলর ফ্ল্যাটে ঢুকছেন রাফসান-সুনেরাহ, কী হতে যাচ্ছে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

ব্যাচেলর ফ্ল্যাটে ঢুকছেন রাফসান-সুনেরাহ, কী হতে যাচ্ছে

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আজ সন্ধ্যা ৭টায় জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ মুক্তি পেতে যাচ্ছে।

এবারের চ্যাপ্টারে গল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ব্যাচেলর ফ্ল্যাটের চেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা রাফসান ও সুনেরাহ। তাদের উপস্থিতি গল্পে কী ধরনের পরিবর্তন বা নতুন মোড় আনে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

এর আগে ‘চ্যাপ্টার ১৩’-এ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা ঘিরে নানা হাস্যরস ও ঘটনাপ্রবাহ দেখা যায়। সেই পর্ব দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা অমি।

আজ সন্ধ্যা ৭টায় একসঙ্গে মুক্তি পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর আটটি পর্ব। ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব পর্যন্ত এসব পর্ব দেখা যাবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।

রাফসান ও সুনেরাহর বিশেষ উপস্থিতি, ব্যাচেলরদের নতুন কাণ্ডকারখানা এবং নানা অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে এবারের চ্যাপ্টার দর্শকদের কতটা মাতাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার