Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

পরকীয়ার গুঞ্জনে আদালতে স্ত্রী, ভাঙছে কি গোবিন্দের সংসার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

পরকীয়ার গুঞ্জনে আদালতে স্ত্রী, ভাঙছে কি গোবিন্দের সংসার?

বিজ্ঞাপন

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যে গোবিন্দের সঙ্গে এক তরুণীর পরকীয়ার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় আসে তাদের সংসার।

বুধবার সকালে মুম্বাইয়ের একটি আদালতে দেখা যায় সুনীতা আহুজাকে। সঙ্গে ছিলেন তার ছেলে যশবর্ধন। আদালত থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের এড়িয়ে যান তিনি। এমনকি ক্যামেরার সামনে মুখও দেখাতে চাননি। পুরো সময় মায়ের পাশে ছিলেন যশবর্ধন।

সুনীতাকে আদালতে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি গোবিন্দের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি? বিশেষ করে সাম্প্রতিক পরকীয়ার গুঞ্জনের পর তার আদালতে যাওয়া সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে গোবিন্দের পক্ষ থেকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। অভিনেতার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনীতা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

গোবিন্দের দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিলেন, এটা তো খুশির খবর।’

জানা গেছে, ২০২৪ সালে বান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা। অভিনেতার দলের দাবি, প্রায় দেড় বছর পর সেই মামলারই নিষ্পত্তি হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও তাঁদের দাম্পত্যজীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের কেউই বিস্তারিতভাবে মুখ খোলেননি। ফলে সুনীতার আদালতে যাওয়ার প্রকৃত কারণ নিয়েও তৈরি হয়েছে নতুন কৌতূহল।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার