বিজ্ঞাপন
গোলাপি বাস নিয়ে সাদিয়া আয়মান বললেন, ‘সমস্যাটা অন্য জায়গায়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম
বিজ্ঞাপন
নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘গোলাপি বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। এবার এ উদ্যোগ নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, পুকি গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’
নারীদের জন্য নেওয়া এমন উদ্যোগকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক মানসিকতা নিয়ে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছেন সাদিয়া।
তার মতে, নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নেওয়া উদ্যোগকে উৎসাহিত করা উচিত।
প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বাস ‘গোলাপি বাস’ নামেই বেশি আলোচিত হচ্ছে।