Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

হঠাৎ মেজাজ হারালেন অভিনেতা সমু চৌধুরী, কী হয়েছিল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

হঠাৎ মেজাজ হারালেন অভিনেতা সমু চৌধুরী, কী হয়েছিল?

বিজ্ঞাপন

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে এক ব্যক্তির সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়।

এ সময় তাকে সামলানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় ওই ব্যক্তিকেও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়।

শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সমু চৌধুরী নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সিলেটের কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, সমু চৌধুরী এক সাংবাদিকের ওপর হামলা করেছিলেন। উনি এমনিতেই মানসিকভাবে অসুস্থ। কথাবার্তার মাঝে হয়তো রাগ উঠে গিয়েছিল। তবে পুলিশের মধ্যস্থতায় তা সমাধান হয়েছে।

সমু চৌধুরী ভিডিও ধারণের জন্য মেজাজ হারিয়েছিলেন কিনা, জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকরা তো ভিডিও করেনই। তাছাড়া আজ মাজারে দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সের টাকা গোনা হচ্ছে। এ কারণে সকাল থেকে সাংবাদিকদের ভিড় ছিল, তখনই ঘটনাটি ঘটে।

গেল বছরের ১২ জুন সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। সেসময়ের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার