Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে যা বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে যা বললেন পরীমনি

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শনিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

পোস্টে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার করেন পরীমনি। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘ভুলি নাই, ভুলবো না।’

উল্লেখ্য, আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নৃশংসভাবে নিহত হন তিনি। এটি বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ও শোকাবহ অধ্যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার