Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ার হাত ধরে পরিচিতি পাওয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেতা অখিল এনআরডির দাম্পত্য কলহ এখন নেটদুনিয়ায় চর্চার শীর্ষে। ২০২৪ সালে বিয়ে করা অখিল ও মেঘনা দম্পতির বৈবাহিক সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছিল।

তবে সব জল্পনা সত্যি করে স্থানীয় এক বাস চালকের হাত ধরে ঘর ছেড়েছেন মেঘনা। যাওয়ার সময় বাড়ি থেকে নগদ টাকা, গয়নাগাটি ও মূল্যবান জিনিসপত্রও সঙ্গে নিয়ে গেছেন তিনি। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে ব্যাগেজ হাতে রাস্তা দিয়ে মেঘনাকে দৌড়ে যেতে এবং এক যুবকের সাথে গাড়িতে উঠে সটকে পড়তে দেখা গেছে।

কেরালার এই পরিচিত যুগল নিজেদের কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকেই প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকা আয় করতেন। একই এলাকায় বাড়ি হওয়ায় প্রেম করে বিয়ে করেছিলেন তারা, আর অনুরাগীদের কাছে পরিচিত ছিলেন এক সুখী দম্পতি হিসেবে।

তবে সম্প্রতি এলাকার এক বাস চালকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন মেঘনা। ওই যুবক সম্প্রতি একটি সরকারি চাকরি পাওয়ার পরপরই তার সাথে সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনার পর মেঘনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাম্পত্য কলহের পুরো দায় অখিলের ওপর চাপান। তার অভিযোগ, বিয়ের পরও অখিল নাকি একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।

পরবর্তীতে সেই ভিডিও তিনি মুছে ফেললেও পুরো বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হয়। অখিল এ বিষয়ে পুরোপুরি নীরব থাকলেও তার ঘনিষ্ঠ বন্ধু সাই কৃষ্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনার এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

তার মতে, এভাবে পালিয়ে না গিয়ে মেঘনার উচিত ছিল আইনগতভাবে বিচ্ছেদ নেওয়া। সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় অখিলের জীবনে এমন আকস্মিক ঘটনা সত্যি চমকে দিয়েছে সবাইকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার