Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

দেড় বছর আগে বিয়ে করলেন সাবা, পাত্র কে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

দেড় বছর আগে বিয়ে করলেন সাবা, পাত্র কে

বিজ্ঞাপন

বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরের বেশি সময় আগে বিয়ে করেছেন বলে জানান অভিনেত্রী।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভাজকে বিয়ে করেন তিনি। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পর তাঁর বিয়ের সিদ্ধান্ত নেন। দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সাবা বলেন, ‘‘প্রথম দেখাতেই মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে ‘হ্যাঁ’ বলেছি। আমার ছেলেও এই সম্পর্কটিকে ইতিবাচকভাবে নিয়েছে। আমার নতুন জীবনের সঙ্গীকে সে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সে বেশ খুশিও।’’

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সাবা একটা সময় বড় পর্দায় যাত্রা শুরু করেন। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিং দিয়ে তার বড় পর্দার জীবন শুরু হয়। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হলো-‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’,  ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’ । ওপার বাংলাতে ‘ষড়্‌রিপু’শিরোনামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার