Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি

বিজ্ঞাপন

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’-এ ফারহানা চরিত্রে অভিনয় করে নজর কাড়া এই অভিনেত্রী মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে নিজের শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের সঙ্গে উত্তীর্ণ হওয়ার এই আনন্দের খবর ভাগ করে নেন তিনি। অভিনয়ের ব্যস্ত সূচির পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সহকর্মী ও অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন তিথি। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয় ফারহানা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার