বিজ্ঞাপন
বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার, জানা গেল আসার কারণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতেই মধুমিতার এই সফর বলে জাগো নিউজকে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’
শুটিং কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘আজ শুধু মহরত। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে।’
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।
সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।