Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

পরীমনির কাছে হেরে গেলেন সাকিব আল হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

পরীমনির কাছে হেরে গেলেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ পরীমনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও এক নতুন রেকর্ড গড়েছেন। ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেছেন।

সোমবার (২৮ জুলাই) দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়:

পরীমনির আছে ১ কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) অনুসারী এবং সাকিব আল হাসানের ১ কোটি ৬০ লাখ (১৬ মিলিয়ন) অনুসারী।

অর্থাৎ, সাকিব আল হাসানের চেয়ে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) অনুসারী বেশি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন পরীমণি।

দীর্ঘদিন ধরে দেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী ছিল সাকিব আল হাসানের। মাঠের পারফরম্যান্স ও বিশ্বজুড়ে পরিচিতির কারণে ভক্তদের কাছে তিনি ছিলেন দারুণ জনপ্রিয়।

গত বছরও এই দুই তারকার অনুসারীর সংখ্যায় বেশ কাছাকাছি লড়াই চলছিল- কখনো সাকিব, আবার কখনো পরীমনি এগিয়ে যেতেন।

তবে এবার ব্যবধান এক লাফে অনেকটা বেড়ে গেছে। ১০ লাখ অনুসারী এগিয়ে থেকে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে নতুন রেকর্ডের মালিক এখন পরীমনি।

অভিনয়ের পাশাপাশি পরীমণির ব্যক্তিগত জীবন, চলচ্চিত্র, সামাজিক কাজ এবং নিয়মিত ফেসবুক পেজে সক্রিয় উপস্থিতি ভক্তদের সবসময় আকর্ষণ করে।

সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সামাজিকমাধ্যমে তার বিভিন্ন পোস্ট ও সক্রিয়তা নেটিজেনদের নজর কাড়ে, যা তার অনুসারী বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার