বিজ্ঞাপন
ভাইরাল শিক্ষিকাকে নিয়ে যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৩৬ এএম
বিজ্ঞাপন
তিন দশকেরও বেশি সময় আগের জনপ্রিয় গান “শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে” ব্যবহার করে সিলেটে ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল একটি রিলস ভিডিও তৈরি করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা সমালোচনা।
বিউটি পালকে নিয়ে অনলাইন ও স্থানীয় গণমাধ্যমে তৈরি হওয়া এ বিতর্কের মাঝে তার পাশে এসে দাঁড়ান তারই কয়েকজন সহকর্মী শিক্ষক। তারাও একই গান দিয়ে ভিডিও বানিয়ে শিক্ষিকার প্রতি নিজেদের সমর্থন জানান।
গানটির মূল শিল্পী মেজবাহ রহমান জানান, ৩৬ বছর ধরে জনপ্রিয় এ বর্ষার গানটিতে কোনো নেতিবাচক কিছু নেই। ভিডিওটিতে অনৈতিক কিছু খুঁজে পাননি জানিয়ে তিনি বলেন, অহেতুক কাউকে দোষারোপ করা ঠিক নয়।
ঘটনাটি তদন্তে স্থানীয় শিক্ষা বিভাগ তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তবে মেজবাহ রহমান শিক্ষিকার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়ে বিষয়টি নমনীয়ভাবে দেখার আহ্বান জানিয়েছেন।