বিজ্ঞাপন
ভোর ৪টায় দিন শুরু পিয়ার, কী নিয়ে এত ব্যস্ত অভিনেত্রী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
বিজ্ঞাপন
সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে পিয়া জান্নাতুলের ব্যস্ততা। র্যাম্পের আলো ঝলমলে মঞ্চ থেকে বিনোদন অঙ্গন কিংবা দেশের উচ্চ আদালতের বিচারাঙ্গন সবখানেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।
পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত ব্যস্ততার চাপে নিজের জন্য আলাদা করে সময় বের করাও যেন কঠিন হয়ে উঠেছে এই তারকা মডেল ও আইনজীবীর। ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি কীভাবে দিন কাটান, তারই এক ঝলক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
প্রতিদিনের চরম ব্যস্ততার কথা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে এত ব্যস্ত থাকি যে ভ্রু ঠিক করারও সময় পাই না।
কাজের চাপ সামলাতে কীভাবে নিজের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, দিন যত ব্যস্ত হচ্ছে, আমার সকালও তত আগে শুরু হচ্ছে। আগে ৮টায় উঠতাম, তারপর ৭টায়, তারপর ৬টায়। আর আজ পুরো দিনের কাজ শেষ করার জন্য ভোর ৪টায় উঠে পড়েছি।
তবে এই কঠিন শিডিউল ও অবিরাম পরিশ্রম নিয়ে পিয়ার মনে নেই কোনো খেদ। বরং কাজের এই চাপকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে।
দিন শুরুর মুহূর্তের কথা জানিয়ে আইনজীবী পিয়া লেখেন, তবে কোনো অভিযোগ নেই। এক কাপ আমেরিকানো, সামনে অনেক কাজ, আর প্রতিদিন নতুন করে বুঝতে পারি আল্লাহ যখন দায়িত্ব বাড়ান, তখন তার সঙ্গে সামলে নেওয়ার শক্তিও দিয়ে দেন। সেই শক্তিটুকুর জন্য প্রতিদিন কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।