বিজ্ঞাপন
অপু- বুবলি নয়, যাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
বিজ্ঞাপন
ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান- যিনি ভক্তদের কাছে 'কিং খান' নামেই বেশি পরিচিত। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে তারকাখ্যাতির বাইরে গিয়ে গুলশানের এক সাধারণ তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি।
তরুণীটির বাড়ি ছিল শাকিবের নিজের বাসার কাছাকাছিই। বিভিন্ন সময়ে এই সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ডালপালা মেললেও, সম্প্রতি সব জল্পনা-কল্পনার ইতি টেনে খোলামেলাভাবে নিজের সেই অতীত ভালোবাসার কথা স্বীকার করেছেন শাকিব।
সম্প্রতি একটি টেলিভিশন টক শো-তে হাজির হয়ে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হন শাকিব খান। আড্ডার এক পর্যায়ে পূর্ণিমা তুলে ধরেন শাকিবের অতীতের এক গোপন কথা- মিডিয়ার বাইরের এক তরুণীর সাথে শাকিবের গভীর ভালোবাসার গল্প এবং তাকে বিয়ে করার ইচ্ছার কথা।
পূর্ণিমার কথার উত্তরে শাকিব খান বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। অকপটে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন:
‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মেয়েটি আমাকে খুব ভালোবাসত এবং আমি সত্যিই তার সাথেই থিতু হতে চেয়েছিলাম।
মাঝে মাঝেই একা একা বসে ভাবি- কাকে চাইলাম, কাকে ভালোবাসলাম আর আজ আমি কোথায় চলে এলাম! সে অনেক ভালো কিছুর যোগ্য, আমি মন থেকে চাই সে খুব ভালো থাকুক।’