Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আর্জেন্টিনার হার, বিয়ে নিয়ে পরিমনির নতুন সিদ্ধান্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম

আর্জেন্টিনার হার, বিয়ে নিয়ে পরিমনির নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নিজের সেই ঘোষণার কথাই স্মরণ করলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

রোববার দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে স্পেন। ডান প্রান্ত দিয়ে পেদ্রো পোরোর বাড়ানো বল দূরের পোস্টে নিয়ন্ত্রণে নিয়ে ফেরান তোরেসের সামনে বাড়িয়ে দেন নিকো উইলিয়ামস। সুযোগ হাতছাড়া করেননি তোরেস। ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন তিনি।

১০৬তম মিনিটের সেই একমাত্র গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। শেষ পর্যন্ত ১০ জনের আর্জেন্টিনা লিওনেল মেসিকে সামনে রেখে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

ম্যাচের আগেই এনজো ফার্নান্দেজ দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।

এদিকে ফাইনালের একমাত্র গোল করে ফেরান তোরেসও গড়েছেন অনন্য কীর্তি। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার তিনি। ২০১৪ সালের ফাইনালে মারিও গ্যোৎসের পর প্রথম বদলি খেলোয়াড় হিসেবে ফাইনালের জয়সূচক গোলও করলেন স্পেনের এই ফরোয়ার্ড।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার