Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সত্যিই আর্জেন্টিনা জিতলে বিয়ে করবেন পরীমণি? কী বললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

সত্যিই আর্জেন্টিনা জিতলে বিয়ে করবেন পরীমণি? কী বললেন অভিনেত্রী

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে আলোচিত চিত্রনায়িকা পরীমণি জানান―এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে আর্জেন্টিনা জিতলে আবার বিয়ে করবেন তিনি। গত ১৬ জুলই ফেসবুকে দেয়া পরীর এই স্ট্যাটাস নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও চর্চা।

অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অবশ্য শুভ কামনা জানিয়েছেন। কেউ আবার পাত্র হওয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছেন। কিন্তু ফুটবলেল মহাযজ্ঞ ফাইনালের আগে সেই বিয়ে নিয়েই নাকি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে হাসতে হাসতে পরীমণি বলেন, আমি তো এর আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হঠাৎ করেই বিয়ে করেচি। কিন্তু এবার বিয়ের ঘোষণা দিয়ে মুশকিলে পড়েছি। ভাবিনি, এভাবে বিষয়টিকে সিরিয়াসলি নেবে সবাই। এত এত সব সিরিয়ার প্রস্তাব আসতেছে, কী করব কিছুই বুঝতেছি না।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজার ছলে দেয়া পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের ঘোষণা দিলেও এই পথে যে বাধা রয়েছে, তাও জানিয়েছেন পরীমণি। এ অভিনেত্রী বলেন, বিয়ের জন্য তো একজন অভিভাবক প্রয়োজন। আগে অভিভাবক ছিল, কিন্তু এখন ওই পর্যায়ের কেউ নেই আমার। ভাবছি, ছেলে বড় হোক, সে বিয়েশাদি করুক। তারপর বা এর আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে বিয়ে করতে পারব।

অর্থাৎ―এবারের আসরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ে করা হচ্ছে না তোর, সেই ইঙ্গিতও দিয়েছেন পরীমণি।

এ দিন রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। পরীমণি বলেন, লড়াইটা হবে। স্পেন ভালো খেলছে। কিন্তু মন বলছে আজ শেষ পর্যন্ত মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। আমি চাই, আর্জেন্টিনা জিতুক, আর গোল্ডেন বুট মেসি পাক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার