বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢালিউড অভিনেতা ওমর সানির একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ সমালোচনা করছেন, কেউ আবার ব্যঙ্গ-বিদ্রূপ করে পোস্ট ও মন্তব্য করছেন।
এ আলোচনায় যোগ দিয়েছেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’
জয়ের পোস্ট দেওয়ার পর সেটি ঘিরে শুরু হয় মন্তব্যের ঝড়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হতে থাকে। অনেকেই ওমর সানির বক্তব্যের সমালোচনা করে নিজেদের মতামত প্রকাশ করেন।
বেলী খন্দকার নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘চাবুকের খেয়ে এতদিন মাথা ঠিক ছিল, এখন আর ঠিক নাই। তাই নতুন করে আবার মারতে হবে।’ শামীমা ইসলাম লিখেছেন, ‘চাবুক মারা অনেক দিন হয় না, তাই উল্টাপাল্টা বলা শুরু করছে।’ তার মন্তব্যেও অনেক নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুধু এই দুই মন্তব্যই নয়, জয়ের পোস্টে বহু নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় মৌসুমী ও ওমর সানির বিভিন্ন দৃশ্যের ছবি শেয়ার করছেন, আবার কেউ সেই দৃশ্যের সঙ্গে বর্তমান বিতর্কের মিল খুঁজে রসিকতা করছেন।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট কিংবা নেটিজেনদের এসব মন্তব্যের বিষয়ে ওমর সানি বা তার স্ত্রী অভিনেত্রী মৌসুমীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।