Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে চারটি মৌলিক গানের একটি বিশেষ সংগীত প্রকল্প প্রকাশ করেছেন বলিউড সিনেমার জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি। আর শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এই প্রকল্পটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

চারটি গানে নেতৃত্ব, দৃঢ়তা, সহনশীলতা এবং স্মৃতিচারণের মতো বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও অর্কেস্ট্রাল সুরের সমন্বয়ে নিজস্ব ধারা গড়ে তোলা আদনান সামির সংগীতভাণ্ডারে এটি একটি নতুন সংযোজন।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আদনান সামি দক্ষিণ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে কাভি তো নজর মিলাও এবং তেরা চেহরা যা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ লাভ করেন। পাশাপাশি ক্যারিয়াজুড়ে তিনি একাধিক মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার অর্জন করেছেন। নতুন এই চার গানের প্রকল্পের মাধ্যমে আদনান সামি তাঁর দীর্ঘ সংগীতযাত্রায় আরেকটি ব্যতিক্রমী অধ্যায় যোগ করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার