Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বলিউড অভিনেত্রীদের ফিটনেস রহস্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৫ পিএম

বলিউড অভিনেত্রীদের ফিটনেস রহস্য

বিজ্ঞাপন

ব্যস্ত শুটিং শিডিউল, লাইট-ক্যামেরা-অ্যাকশনের চাপ আর গ্ল্যামার দুনিয়ার নিয়ত প্রতিযোগিতা—সব সামলে বলিউডের ডিভারা নিজেদের আকর্ষণীয় ও ফিট রাখার চেষ্টা করেন। আর যোগব্যায়াম ও জিমের মাধ্যমেই তারা নিজেদের ফিট রাখেন। তবে জিম বা ডায়েট নয়, মানসিক শান্তি ও শারীরিক টোনিংয়ের জন্য অনেক তারকা অভিনেত্রী যোগব্যায়ামকেই বেছে নিয়েছেন। জিমের পাশাপাশি যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছেন তারা। সারা দিনের পরিশ্রম, টাইট শিডিউল এবং ব্যক্তিগত জীবনের নানা দায়িত্ব সামলেও নিয়মিত যোগচর্চা করেন।

ফিটনেসের কথা উঠলে সবার প্রথমে শিল্পা শেঠির নামই উঠে আসবে। দীর্ঘদিন ধরে তিনি যোগাভ্যাসের প্রচার করে আসছেন। নিজের ফিটনেসের পেছনেও তিনি যোগের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন। শরীরকে নমনীয় রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমাতে নিয়মিত যোগ করেন শিল্পা। এ ছাড়া জিমেও সময় দেন নিয়ম করেই।

দুই সন্তানের মা হওয়ার পরও বলিউড তারকা করিনা কাপুর যেভাবে নিজের ফিটনেস বজায় রেখেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। করিনার মতে, জিম ফিটনেস ঠিক রাখলেও যোগব্যায়াম শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখে। তাই ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত যোগচর্চার জন্য সময় বের করেন। সূত্র: আজকাল

পঞ্চাশ পেরোনোর পরও প্রাণশক্তি ও ফিটনেসে অনুকরণীয় অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকার ফিটনেস দেখে অনেক তরুণীর চোক ছানাবড়া। নিয়মিত যোগ, ধ্যান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই তার সুস্থ থাকার মূল রহস্য। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই যোগাসনের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

বর্তমান সময়ের বলিউড, তেলেগুসহ ভারতীয় সিনেমার অন্যতম সুন্দরী ও প্রভাবশালী অভিনেত্রী-মডেল রাকুল প্রীত সিং। পর্দায় বরাবরই হাসিখুশি উপস্থিতি আর ফিটনেস সচেতনতার জন্য সর্বজন প্রশংসিত এই তারকা অভিনেত্রী। ফিটনেস ধরে রাখার জন্য সব সময় কঠোর শরীরচর্চা করেন রাকুল।

আলিয়া ভাট যোগব্যায়াম ও জিমের বড় অনুরাগী। অভিনয়, প্রযোজনা এবং পারিবারিক দায়িত্ব সামলেও তিনি নিজের শরীর ও মনের যত্ন নিতে ভুল করেন না। যোগ তাকে শক্তি, নমনীয়তা এবং মানসিক শান্তি দেয় বলে তিনি মনে করেন।

এই সময়ের অন্যতম ফিট অভিনেত্রী হিসেবে সারা আলী খানকে ভাবা হয়। এই বলিউড ডিভার মতে, সুস্থ জীবনযাপনের জন্য শরীর ও মনের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। যোগ তাকে সেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যায়ামের ফলে তিনি নিজেকে আরও সক্রিয় ও ইতিবাচক রাখতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার