বিজ্ঞাপন
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী এবার বিয়ে করছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩২ পিএম
বিজ্ঞাপন
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় আসা ‘ললনা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাদী এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। শুক্রবার (১৯ জুন) পারিবারিক আয়োজনে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রী সুরাইয়া আফরোজ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।
আংটিবদল প্রসঙ্গে শেখ সাদী বলেন, পুরো বিষয়টি বেশ দ্রুতই হয়েছে। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন এবং সম্প্রতি দেশে এসেছিলেন। এ সময় পরিবার থেকে তার বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পছন্দ করা একজনের সঙ্গে বিয়েতে সম্মতি দেওয়ার পরই আংটিবদলের আয়োজন করা হয়।
এর আগে ২০২৫ সালের শুরুতে আদালতে পরীমণির জামিনদার হিসেবে শেখ সাদীকে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এছাড়া পরীমণির কয়েকটি পোস্ট ও ইঙ্গিতপূর্ণ ছবি নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।