বিজ্ঞাপন
এক নজরে দেখে নিন বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
বিজ্ঞাপন
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি হয়েছে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এ উৎসবের পর্দা নামে শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায়। এর আগে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজকদের মিলনমেলা বসে। সমাপনী রাতে ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম।
এক নজরে দেখে নিন কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর পুরো বিজয়ী তালিকা-
মূল প্রতিযোগিতা
স্বর্ণপাম: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)
গ্রাঁ প্রিঁ: মিনোটর (আন্দ্রে জিয়াজিন্তসেভ, রাশিয়া)
জুরি প্রাইজ: দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার (ভালেস্কা গ্রিজেবা, জার্মানি)
সেরা অভিনেতা: বেলজিয়ামের এমানুয়েল মাকিয়া, ফ্রান্সের ভ্যালন্তাঁ কাম্পানি (কাওয়ার্ড)
সেরা অভিনেত্রী: ফ্রান্সের ভিরজিনি এফিরা ও জাপানের তাও অকামোতো (অল অব অ্যা সাডেন)
সেরা পরিচালক: পাভেল পাভলিকস্কি (ফাদারল্যান্ড, পোল্যান্ড), হাভিয়ের আমব্রোসি, হাভিয়ের কালভো (দ্য ব্ল্যাক বল, স্পেন)
সেরা চিত্রনাট্যকার: ইমানুয়েল মার (অ্যা ম্যান অব হিজ টাইম, ফ্রান্স)
আঁ সাঁর্তে রিগা
সেরা চলচ্চিত্র: এভরিটাইম (সান্দ্রা ওলনার, অস্ট্রিয়া)
জুরি প্রাইজ: এলিফ্যান্টস ইন দ্য ফগ (অবিনাশ বিক্রম শাহ, নেপাল), প্রথম সিনেমা
স্পেশাল জুরি প্রাইজ: আয়রন বয় (লুই ক্লিশি, ফ্রান্স)
সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিয়োমোনা ডেম্বিয়েসেট (কঙ্গো বয়)
সেরা অভিনেত্রী: মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো, মারিয়াঞ্চেল ভিগেগাস (ফরএভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল)
সম্মানসূচক স্বর্ণপাম
সম্মানসূচক স্বর্ণপাম: পিটার জ্যাকসন, জন ট্রাভোল্টা, বারব্রা স্ট্রাইস্যান্ড
গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো (বেনিমানা, রুয়ান্ডা), প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বর্ণপাম: ফর দি অপোনেন্টস (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা)
২৯তম লা সিনেফ
প্রথম পুরস্কার (১৫ হাজার ইউরো): লেজার-ক্যাট (লুকাস আশের; নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), ২২ মিনিট
দ্বিতীয় পুরস্কার (১১ হাজার ইউরো): সাইলেন্ট ভয়েসেস (নেদিন মিসং জিন; কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), ১৭ মিনিট
তৃতীয় পুরস্কার (৭ হাজার ৫০০ ইউরো): নেভার এনাফ (জুলিয়ুস লাগোত লারসেন; লা ফেমিস, ফ্রান্স), ২৫ মিনিট; গ্রোয়িং স্টোনস, ফ্লাইং পেপারস (রুজবে গেজারসাহ ও সোরায়া শামসি; ফিল্ম ইউনিভার্সিটেট বাবেলসবার্গ কনরাড ভলফ, জার্মানি), ১২ মিনিট
কারিগরি পুরস্কার
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: নিকোলাস রাম্পল (চিত্র সম্পাদনা, দ্য ম্যান অব হিজ টাইম)
সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা): এসথার মাইসিউস (দ্য বার্থডে পার্টি)
ইমারসিভ পুরস্কার
সেরা ইমারসিভ ওয়ার্ক অ্যাওয়ার্ড: কাতাবাজিস (উগো আরসাক, ফ্রান্স)
স্পেশাল জুরি মেনশন: দ্য ব্ল্যাক মিরর এক্সপেরিয়েন্স (দাভিদ বারদোস ও দামিয়া ফেরান্দি, স্পেন)
মুক্ত পুরস্কার
ফিপরেসি অ্যাওয়ার্ড
মূল প্রতিযোগিতা: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)
আঁ সাঁর্তে রিগা: বেনিমানা (মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো, রুয়ান্ডা)
প্যারালাল শাখা (ক্রিটিকস’ উইক): অ্যা গার্ল আননোন (জু চিং, চীন)
৬৫তম ক্রিটিকস উইক
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): লা গ্রাদিভা (মারিন এতলোঁ, ফ্রান্স)
সেরা উদীয়মান তারকা (লুই রদেরের ফাউন্ডেশন): আইনা ক্লোতেঁত (চলচ্চিত্র: ভিভা, স্পেন)
সনি ডিসকোভারি প্রাইজ (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): স্কিনি বুটস (রোমেইন এফ. দ্যুবোয়া, কানাডা)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): আ গার্ল আননোন (জু চিং, চীন), প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): ব্লেরতা বাশোলি, নিচোলে বোরগেট (ডুয়া)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): আ বিউল নেমড ইয়ানটো (বের্তো ওয়াহিয়ুদি, জার্মান-ইন্দোনেশিয়া)
৫৮তম ডিরেক্টরস’ ফোর্টনাইট
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড (৭৫০০ ইউরো): আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং (ক্লিও বার্নার্ড, যুক্তরাজ্য)
সেরা ইউরোপিয়ান চলচ্চিত্র (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): টু ম্যানি বিস্টস (সারাহ আর্নল্ড, সুইজারল্যান্ড-ইতালি), প্রথম পূর্ণদৈর্ঘ্য
সেরা ফরাসি ভাষার চলচ্চিত্র (এসএসিডি অ্যাওয়ার্ড): শানা (লিলাপিনেল, ফ্রান্স)
ক্যারস দ’র (আজীবন সম্মাননা): ফরাসি পরিচালক ক্লেয়ার দেনি
গোল্ডেন আই (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই (৫ হাজার ইউরো): রিহার্সেলস ফর অ্যা রেভোল্যুশন (পেগা আহানগারানি, ইরান)
স্পেশাল জুরি প্রাইজ: আইরিশ ট্রাভেলার্স (আলেকজান্ডার মারফি, ফ্রান্স-আয়ারল্যান্ড)
পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
পাম ডগ অ্যাওয়ার্ড: ইউরি (চলচ্চিত্র: লা পেরা, চিলি, বিভাগ: ডিরেক্টর’স ফোর্টনাইট)
গ্র্যান্ড জুরি প্রাইজ: লোলা (চলচ্চিত্র: আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং, যুক্তরাজ্য, বিভাগ: ডিরেক্টর’স ফোর্টনাইট)
কুইয়ার পাম (সমকামী চলচ্চিত্র)
সেরা চলচ্চিত্র: টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা (জেন শোনব্রান, যুক্তরাষ্ট্র)
ডিসকভারি প্রাইজ: ফ্লেশ অ্যান্ড ফুয়েল (পিয়ের ল্যু গাল, ফ্রান্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ক্রিটিকস’ উইক): সাইলেন্ট ভয়েসেস (নেদিন মিসং জিন; কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র)
অন্যান্য পুরস্কার
ইকুমেনিক্যাল জুরি অ্যাওয়ার্ড: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)
কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড: মিনোটর (আন্দ্রে জিয়াজিন্তসেভ, রাশিয়া)
ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)
সিটিজেনশিপ প্রাইজ: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: অ্যা ম্যান অব হিজ টাইম (ইমানুয়েল মার, ফ্রান্স)
প্রিঁ দ্যু সিনেমা পজিটিফ: কাওয়ার্ড (লুকাস ডোন্ট, বেলজিয়াম)
ট্রফি শপার্ড (বর্ষসেরা উদীয়মান অভিনেত্রী): ওডেসা আ’জিয়ন
ট্রফি শপার্ড (বর্ষসেরা উদীয়মান অভিনেতা): কনোর সুইন্ডেলস (যুক্তরাজ্য)।