বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ চাষী আলম। যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই হিসেবেই বেশি পরিচিত।
বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
যদিও এখনো নবজাতকের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেতা, তবে খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
এর আগে, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন চাষী আলম। সেবারও তার ঘর আলো করে এসেছিল এক পুত্রসন্তান।
২০২৩ সালের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম।