Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কারিনার পর হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:১৫ পিএম

কারিনার পর হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

বিজ্ঞাপন

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গতকাল সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।

তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকে তার পোস্টের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গণমাধ্যম কর্মীদেরও একের পর এক ফোনে সাড়া দিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন সনিকা। ফিরতি এক স্ট্যাটাসে তিনি জানান, কথা বলতে অক্ষম হওয়া সাড়া দিতে পারছেন না তিনি। সুস্থ হয়ে সবার সাথে শিগগিরই কথা বলবেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান সনিকা। পরবর্তীতে ডিজে মিক্সিংয়ের গণ্ডি ছাড়িয়ে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।

শুধু সংগীত নয়, ছোটপর্দাতেও দেখা গেছে সনিকাকে। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখান তিনি। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান এই শিল্পী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার