বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। ভার্সন জেড, হানিমুন, ধুপছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বর্তমানে অভিনেত্রী পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই দেখা যায়। বিভিন্ন সময় জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা গেছে। ব্যস্ত জীবনের মাঝে অভিনেত্রী ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে।
অভিনেত্রীর রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অভিনেত্রীর কমান্টবক্সে এক নেটিজেন লিখেছেন— ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’